বিনোদন

ভাগ্নে আহিলের সঙ্গে সালমানের দুষ্টুমি

সালমান আহিল

সালমান আহিল

ছোট শিশুদের সাথে সালমান খানের সখ্য বরাবরই ভাল। বিশেষ করে ভাগ্নে আহিল হলে তো কথাই নেই। আহিল যেন সালমানেরই বন্ধু। আর তাই লন্ডনে আহিলের সঙ্গে সকালের নাস্তা করার দারুণ একটি ভিডিও প্রকাশ করেছেন সালমান। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং শেষ করে হাঁপিয়ে উঠেছেন সালমান। তাই সপরিবারে বেড়াতে গিয়েছেন লন্ডনে। বোন অর্পিতা খান শর্মা এবং ভগ্নি জামাই আয়ুশ শর্মাও আছেন সেখানে। তাই আহিলের সঙ্গে বেশ ভাল সময় কাটছে সালমানের।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে আহিল টেবিলে রাখা প্লেট থেকে খাচ্ছে। সালমান একটু খাবার চাইলেন ভাগ্নের কাছে। আহিল হাতে খাবার তুলে সালমানের মুখে পৌঁছানোর আগেই হাত সরিয়ে নিজেই খাবারটি খেয়ে নিচ্ছে। ভাগ্নের এমন কাণ্ড দেখে হাসছেন সালমান।

ডিসেম্বরের ২৫ তারিখ মুক্তি পাচ্ছে সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি। এটি ‘এক থা টাইগার’ এর সিকুয়েল। ছবিতে সালমানের বিপরীতে ৫ বছর পর অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।

মিড-ডে।

https://youtube.com/watch?v=dcngVOKtcIw

বিষয়:আহিল সালমান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…