স্পোর্টস

বৃষ্টির পরে রোদের হাসি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, আলোচনা করছে ও প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: সাগরিকায় সকালের বৃষ্টি কেড়ে নিয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন। আশার খবর হল বৃষ্টি থেমেছে। বৃষ্টি থামতেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হেসে উঠেছে ঝলমলে রোদ। খেলা শুরু হয়েছে সোয়া একটায়।

বৃষ্টিতে ভিজেছে মাঠের আউটফিল্ড।  সুপার সপার দিয়ে শুকানো হয়। এই স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার বেশ খ্যাতি আছে। বৃষ্টি থামলে ৩০ মিনিটের মধ্যে খেলা শুরু হয়ে যায়। এদিনও তার ব্যতিক্রম হয়নি।

খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল যখন লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছিল তখনই শুরু হয় বৃষ্টি।

শঙ্কা থাকলেও মিরপুর টেস্টে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বৃষ্টি। সাড়ে তিনদিনে শেষ হয়ে যাওয়া ম্যাচে ২০ রানে জয় নিয়েই মাঠ ছেড়েছিল বাংলাদেশ।

ছবি: সাকিব উল ইসলাম।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…