বিনোদন

বিরল রোগে আক্রান্ত ইরফান খান

চ্যানেল আই অনলাইন- ইরফান খান

চ্যানেল আই অনলাইন- ইরফান খান

সোমবার (৫ মার্চ) হঠাৎ করেই এক টুইটার পোস্টের মাধ্যমে ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছেন বলিউডের অভিনেতা ইরফান খান। ইরফান জানিয়েছেন, তিনি এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগ সম্পর্কে তিনি ভক্তদের বিস্তারিত জানাবেন ডাক্তারদের সব পরীক্ষা-নিরীক্ষার পর।

ইরফানের ভাষায়, ‘মাঝে মাঝে আপনি ঘুম থেকে উঠে দেখবেন আচমকাই আপনার জীবন ওলট-পালট হয়ে গেছে। গত ১৫ দিন ধরে আমার জীবন যেন এক রহস্যময়তার মধ্য দিয়ে যাচ্ছে। সামনে কী হবে তার প্রতীক্ষায় আছি। বিরল গল্পের সন্ধানে মুখর থাকা আমি সত্যিই এক বিরল রোগের শিকার হব তা আগে ভাবিনি কখনও। কখনও হাল ছাড়িনি, যুদ্ধ করে গেছি, করে যাব।

আমার পরিবার ও বন্ধুরা আমার সাথে আছে। আমি এক সপ্তাহের মধ্যেই আপনাদের কাছে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। আমার অনুরোধ, আপনারা নিজ থেকে আগেই কোন ধারনা করে বিভ্রান্তি ছড়াবেন না। দেখা যাক, চিকিৎসকরা কী বলেন। তার আগ পর্যন্ত আমার জন্য প্রার্থনা করবেন। -ইরফান খান’

এর আগে ইরফানের তরফ থেকে তাঁর ম্যানেজার বলেছিলেন ইরফান জন্ডিসে আক্রান্ত। দীপিকার সাথে বিশাল ভারদ্বাজ এর পরিচালনায় যে চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার কথা ছিল, সেটিও পেছানো হয় ইরফানের অসুস্থতার জন্যই।

বিষয়:ইরফান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…