বিএনপি-জামায়াতের সন্ত্রাসের শিকার ২৪ জনকে প্রধানমন্ত্রীর সহায়তা

প্রধানমন্ত্রীর সহায়তা গ্রহণের সময় শিশুটির মা ও পরিবারের সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসের শিকার নিহতদের পরিবার ও আহত ২৪ জনকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
ক্ষতিগ্রস্থদের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, যাদের দেখলেন তাদের ওপর দিয়ে অনেক অত্যাচার হয়েছে। পঙ্গু করে দেয়া হয়েছে। নির্বাচন ঠেকানোর নামে তারা (বিএনপি-জামায়াত) অনেক পরিবারকে আঘাত করেছে।
বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় নাশকতার শিকার ক্ষতিগ্রস্থ অনেককে পারিবারিক সঞ্চয়পত্র করে দেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



