চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের প্রথম মাসে এক ডজন সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

নতুন বছরের প্রথম মাসেই বলিউডে মুক্তি পেতে যাচ্ছে এক ডজন সিনেমা। ধারণা করা হচ্ছে ২০১৯ এর মতো নতুন বছরের শুরুটাও বলিউডে সৌভাগ্য বয়ে আনবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক জানুয়ারিতে বলিউডে কোন কোন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

ভাঙরা পা লে: বছরের একদম শুরুতে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে ‘ভাঙরা পা লে’। এই ছবিটির মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে নতুন দুই মুখের। যাদের একজন হলেন বলিউড অভিনেতা ভিকি কৌশলের ছোট ভাই সানি কৌশল এবং অপরজন দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রুখসার দিলন। মূলত পাঞ্জাবী নাচ ‘ভাঙরা’র কম্পিটিশন নিয়েই নির্মিত হয়েছে ছবিটির চিত্রনাট্য। নাচে গানে ভরপুর এই ছবিটি মুক্তি পাবে আগামী ৩ জানুয়ারি।

সব কুশল মঙ্গল: ৩ জানুয়ারি বলিউডে মুক্তি পাবে আরো দুই নতুন মুখের ছবি ‘সব কুশল মঙ্গল’। বিজেপি সাংসদ ভোজপুরী অভিনেতা রবি কিষাণের মেয়ে রিভা কিষাণ এবং অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরীর ছেলে প্রিয়াঙ্ক শর্মা জুটি বাঁধবেন ছবিতে।

ছপাক: চলতি বছরে বলিউডের পর্দায় দেখা মিলেনি দীপিকা পাডুকোনের। তবে ২০২০ এর একদম শুরুতেই  (১০ জানুয়ারি) মুক্তি পাবে দীপিকা অভিনীত বহুল কাঙ্ক্ষিত ছবি ‘ছপাক’। ছবিটিতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে দেখা যাবে বলিউড তারকা দীপিকাকে। ছবিটির পরিচালনা করছেন ‘রাজি’ খ্যাত পরিচালক মেঘনা গুলজার।

দরবার: দীপিকা অভিনীত ‘ছপাক’ এর সাথে বক্স অফিস লড়াইয়ে নামবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘দরবার’। এ আর মুরুগাদুস পরিচালিত ‘দরবার’-এ পুলিশের চরিত্রে দেখা যাবে থালাইভাকে।

তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র: মারাঠি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের সেনাপতি তানাজি মালুসারেকে নিয়ে নির্মিত হচ্ছে ‘তানহাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিটি। ছবিটিতে অভিনীত করছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। একই সাথে এই সিনেমার মাধ্যমে দীর্ঘ আট বছর পর একসাথে জুটি বাধবেন অজয় এবং কাজল।

Reneta

জয় মাম্মি দি: লাভ রঞ্জন পরিচালিত ‘সনু কে টিটু কি সুইটু’ ছবির পর এবার পর্দায় আসতে চলছে ‘জয় মাম্মি দি’। ১৭ই জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ছবিটিতে সানি সিংয়ের সাথে জুটি বাধবেন নবাগত নবজ্যোতি গুলাটি। কমেডিতে ভরপুর ছবিটির কাহিনী মূলত দুই পরিবারের দুই মায়ের লড়াই এবং তাদের ছেলে-মেয়ের প্রেম কাহিনীকে কেন্দ্র করে।

পাঙ্গা: নতুন বছরের শুরুতে মুক্তি পাবে আরেক নারী পরিচালকের সিনেমা। নারী শক্তি নিয়ে নির্মিত এই ছবিটির নাম ‘পাঙ্গা’। মূলত কাবাডি খেলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবিটির চিত্রনাট্য। যেখানে মূল ভূমিকায় অভিনয় করছেন বলিউড কুইন খ্যাত কঙ্গনা রানাউত।

স্টিট ড্যান্সার থ্রিডি: জানুয়ারির ২৪ তারিখ মুক্তি পেতে যাচ্ছে বরুন ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে মূলত ভারত ও পাকিস্তানের দুটি দলের ড্যান্স কম্পিটিশন নিয়ে। ছবিটির পরিচালনা করছেন জনপ্রিয় ড্যান্স কোরিওগ্রাফার রেমো ডিসুজা।

এছাড়াও জানুয়ারির শেষে ৩০ তারিখে বলিউডে একযোগে মুক্তি পাবে চারটি ছবি। যার একটি হলো রাজকুমার রাও ও নুসরাত বারুচা অভিনীত ‘ছালাঙ্গ’, দ্বিতীয়টি হিমেশ রেশামিয়া ও সোনিয়া মান অভিনীত ‘হ্যাপি, হার্ডি ও হীর’, এছাড়াও মুক্তি পাবে ‘জওয়ানি জানেমান’ এবং ‘গুল মাকাই’ ছবিটি

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছপাকদরবারপাঙ্গাবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, সন্দেহভাজন নিহত

মে ২৪, ২০২৬

কেনের হ্যাটট্রিক, ৬ বছর পর জার্মান কাপ বায়ার্নের

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চার অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে ফিরতি যাত্রায় ৩ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের আগে শেষ কর্মদিবস আজ, সোমবার থেকে শুরু টানা ৭ দিনের ছুটি

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT