বগুড়া-৪ ও ঠাকুরগাঁও-৩ আসনে জয়ী বিএনপি

নৌকার আধিপত্য ঠেলে বগুড়া-৪ এবং ঠাকুরগাঁও-৩ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। ধানের শীষ প্রতীকে এ দুই আসন থেকে জয় পেয়েছেন মোশাররফ হোসেন ও জাহিদুর রহমান।
বগুড়া-৪ আসন থেকে মোশাররফ হোসেন ভোট পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম তানসেন পেয়েছেন ৮৬ হাজার ৪৮ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হককে। ধানের শীষ প্রতীকে জাহিদ পেয়েছেন ৮৭ হাজার ১৬৫ ভোট। আর মোটরগাড়ি প্রতীকে ইমদাদুল হকের প্রাপ্ত ভোট ৮৪ হাজার ১০৯ ভোট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






