বইমেলায় আসছে নায়করাজকে নিয়ে ছটকু আহমেদের বই

বইমেলায় ছটকু আহমেদের নতুন বই নিয়ে নায়করাজের ছবি, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদের সঙ্গে নায়করাজ রাজ্জাকের ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নায়করাজ জীবিত থাকতেই ছটকু আহমেদ ঘোষণা দিয়েছিলেন নায়করাজকে নিয়ে বই লিখবেন। যাতে স্থান পাবে নায়করাজের জীবন ও কর্ম। তবে বই লেখার কাজ যখন দ্রুত গতিতে চলছিল ঠিক তখনই সবাইকে ছেড়ে চলে যান নায়করাজ রাজ্জাক।
ছটকু আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রাজ্জাক ভাইয়ের জীবনী নিয়ে যে বইটি লিখছিলাম তা আগামী বইমেলায় প্রকাশ করা হবে। ইতোমধ্যেই বিডি পাবলিকেশন্সের সঙ্গে আলাপও হয়ে গেছে।’
বইটির নামও চূড়ান্ত করা হয়েছে বলে জানান ছটকু আহেমদ। ‘নায়করাজ রাজ্জাক- টালিগঞ্জ থেকে ঢালিউড’ শিরোনামে প্রকাশিত হবে বইটি।
বই প্রকাশের বিষয়ে নায়করাজের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাটের সঙ্গেও আলাপ করেছেন বলে জানান ছটকু অাহমেদ।






