বাংলাদেশ

ফেসবুক ব্যবহার করছেন না সেনাবাহিনী প্রধান: আইএসপিআর

ফেসবুক ব্যবহার করছেন না সেনাবাহিনী প্রধান: আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার বা পরিচালনা করছেন না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর)।

রোববার এক বিবৃতিতে আইএসপিআর এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, কিছু ব্যক্তি/গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে “ফেসবুক অ্যাকাউন্ট” খুলে “বিভিন্ন তথ্য” আপলোড করছে। এছাড়াও এসব একাউন্ট থেকে “ফ্রেন্ড রিকোয়েস্ট” পাঠানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা (Fake)।

এ ব্যাপারে সকলকে সতর্ক হতে অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।

বিষয়:জেনারেল আজিজ আহমেদ ফেসবুক একাউন্ট সেনা প্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…