চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়োজনে যে কোনো সময় ওবায়দুল কাদেরকে দেশের বাইরে নেয়া হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৯
বাংলাদেশ
A A
আইসিইউ

চিকিৎসকদের পরামর্শে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রয়োজনে যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি আছে বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। বিএসএমএমইউ’র কার্ডিয়াক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম তার সার্বক্ষণিক দেখভাল করছে।

তিনি জানান, দ্রুততার সঙ্গে কাদেরের লাইফ লাইন পরিষ্কার করায় তিনি সুস্থ আছেন। যথাসময়ে হাসপাতালে না নেয়া হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল৷

বিএসএমএমইউ’র উপাচার্য কনক কান্তি বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রী তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন বলে জানান গোলাপ। এখন তার বড় ধরনের সমস্যা নেই। ‘যেহেতু লাইফ লাইন পরিষ্কার করা হয়েছে, সেহেতু ২৪ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। এরপরও অবস্থার উন্নতি না হলে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যত্র চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে। এজন্য প্রস্তুতি আমাদের রয়েছে।’

সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের জানান, কাদেরের অবস্থা আগের তুলনায় নিয়ন্ত্রণে আছে। ডাক্তাররা ভালোভাবে চিকিৎসা করে যাচ্ছেন। ‘বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে। ওবায়দুল কাদের একজন বীর মুক্তিযোদ্ধা। সহসাই তিনি ভেঙে পড়বেন না,’ বলেন ইনু।ওবায়দুল কাদের-চিকিৎসা

Reneta

শনিবার ভোররাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রোববার সকাল পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বিএসএমএমইউ’র কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কেউ আইসিইউ’র ভেতরে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। কেউ অনুভূতি জানাতে চাইলে বাইরে রাখা খাতায় লিখে তা প্রকাশের জন্য অনুরোধ করা হয়েছে। সাধারণ রোগীদের কথা ভেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বায়তুল মুকাররমে পাঁচটি ঈদ জামাত, প্রথম জামাত সকাল ৭টায়

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

মে ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ ঘণ্টায় ৫০ লাখ ভিউয়ের রেকর্ড: সড়ক নিরাপত্তা ওভিসিতে ব্যাপক সাড়া

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT