প্রবাস সংবাদ

প্রধানমন্ত্রীর আগমনে নিউইয়র্কে সাজ সাজ রব

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমনে সাজ সাজ রব, পথচারীরা ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের রাস্তায় পথচারীরা ব্যস্ত, প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর রোববার (স্থানীয় সময়) নিউইয়র্ক আসছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নানা রঙে ব্যানার পোষ্টার লাগানো হয়েছে নিউইর্য়কে।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে তিনি ৫২ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কয়েক দফা ‘নাগরিক সংবর্ধনার’ কর্মসূচি ঘোষণা করেছে।

মার্কিন মুলুকে এক টুকরো বাংলাদেশ বলে পরিচিত নিউইয়র্কের ‘জ্যাকসন হাইটস’ সেজেছে ভিন্ন সাজে। নাগরিক সংবর্ধনার প্রস্তুতিও প্রায় শেষ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ম্যানহাটানের টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুস হোটেলের বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে প্রায় ১০ হাজার প্রবাসী ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরেছেন, সেজন্য প্রবাসী বাঙালিদের কতটা গর্ববোধ হয় সেটাই জানান দেয়া হবে সংবর্ধনায়।

শেখ হাসিনার আগমন উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের ছবি সম্বলিত শুভেচ্ছা ব্যানার ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে গোটা নিউইর্য়কে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দিনরাত একাধিক টাউন হলে প্রস্তুতি সভা ও প্রচারণায় পোষ্টার লাগানোসহ নানা কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাধারণ অধিবেশনে ভাষণের সময় অধিবেশন স্থলের বাইরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা শান্তি-সমাবেশ করবেন। ১৭ সেপ্টেম্বর বিকেলে জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতেও প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…