হানিফ পরিবহনের বাসে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি দাবীতে মানববন্ধন করেছে সন্ধীপ এসোসিয়েশনসহ চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
শুক্রবার বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয়া শত শত মানুষ কালো ব্যাজ পড়ে শোক জানায়।
সন্ধীপ এসোসিয়েশনের সভাপতি একেএম বেলায়েত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা পায়েলের ঘাতক বাস চালক ও তার সহযোগীদের দ্রুত বিচারের আওতায় এনে বিচারের দাবী জানান।
গত শনিবার চট্টগ্রাম থেকে হানিফ পরিবহণের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে ঢাকা যাচ্ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল। সোমবার মুন্সীগঞ্জ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক তিনজন কারাগারে।








