জনপদ

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইলে যুবকের হত্যার ঘটনাস্থলে শতাধিক মানুষ জড়ো. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় মানুষজন ঘটনাস্থলে জড়ো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে আজমল ফকির (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

আজমল কালডাঙ্গার মান্নান ফকিরের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলে বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার সময় আজমলকে কুপিয়ে হত্যা করা হয়। তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, চাঁচুড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরকের সাথে সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের দ্বন্দ্বের জের ধরে হিরক সমর্থকেরা আজমলকে কুপিয়ে হত্যা করেছে। নিহত আজমল লুৎফর রহমানের সমর্থক ছিলেন। আজমল কৃষি কাজ করতেন।

নড়াইল হাসপাতালের চিকিৎসক আফতাব উদ্দীন রনি জানান, আজমলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। কালিয়া থানার সেকেন্ড অফিসার শিমুল দাস জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়:যুবককে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…