জনপদ

নোয়াখালীতে ২ যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের আবদুল চৌকিদার বাড়ির সামনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে রবিন ও সোলেমানের ছেলে মোহাম্মদ আলী।

এসপি সার্কেল বেগমগঞ্জ শাহ জাহান শেখ জানান, মাদক ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ আলীর বিরুদ্ধে থানায় ডাকাতি, অপহরণসহ ছয়টি মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বিষয়:হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…