নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন হবে কি হবে না এ নিয়ে যে সংশয় বা আশঙ্কা ছিল তা কেটে গেছে।
শনিবার রাজধানীর বনানী কার্যালয়ে দলের ডিজিটাল নির্বাচনী প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে না আসলে তিনশ’ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত। হাত-পা বাধা থাকলেও সব বাধা অতিক্রম করে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবেই।
দেশের উন্নয়ন নিশ্চিত করতে আগামী নির্বাচনে জনগণ জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে বলেও আশা প্রকাশ করেন এরশাদ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






