রাজনীতি

নিরঙ্কুশ বিজয়ে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিরঙ্কুশ বিজয়ে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভাপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণের পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে দলের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দশ মেগা প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখাই আওয়ামী লীগের প্রধান লক্ষ্য।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠায় আওয়ামী লীগ জোট একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে। শীঘ্রই শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…