বিনোদন

নায়িকা ছাড়া এই প্রথম কোন সিনেমায় অভিনয় করছি: শাহরিয়াজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, তিনি কালো চশমা পরেছেন এবং হালকা হলুদ পোশাক পরেছেন, বাইরের পরিবেশে একটি রোডের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমা, অথচ ছবিতে কোন নায়িকা নেই! ভাবা যায়? একটু অদ্ভূত মনে হলেও এটাই সত্যি। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘স্বপ্ন দেখে মন’ ছবিতে সত্যিই কোন নায়িকা নেই বলে জানালেন ছবির নায়ক শাহরিয়াজ।

চ্যানেল আই অনলাইনকে শাহরিয়াজ বলেন, ‘চলচ্চিত্রটি পারিবারিক সেন্টিমেন্ট নিয়ে নির্মিত হচ্ছে। গল্পের প্রয়োজনেই ছবিতে কোন নায়িকার চরিত্র নেই। অর্থাৎ আমার কোন গার্লফ্রেন্ড বা বউ হিসেবে কোন চরিত্র রাখা হয়নি। প্রথমে আমি নিজেও অবাক হয়েছিলাম। তবে শেষ পর্যন্ত কোন ছবিতে নায়িকা ছাড়া অভিনয় করছি।’

এ ছবিতে আরও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, সাদেক বাচ্চু, আলীরাজ, রেবেকা, খালেদা আক্তার কল্পনা, বৃষ্টিসহ আরও অনেকে। শুক্রবার সকালে ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে।

২০১৪ সালে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘কী দারুণ দেখতে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন শাহরিয়াজ। এরপর ‘পাগলা দিওয়ানা’সহ বেশকিছু ব্যবসাসফল ছবি উপহার দেন তিনি।

বিষয়:শাহরিয়াজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…