নারী দিবসে ২০ বছর পর জামিন পেল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নারী

শিশু অপহরণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক নারী ২০ বছর পর বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
কারাবন্দী মনোয়ারা বেগমের জামিন আবেদন করা হলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।
এসময় আদালত বলেন, আজ তো নারী দিবস। তবে এই বন্দীর দীর্ঘ কারাজীবনের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা তাকে জামিন দিচ্ছি।
আদালতে মোনোয়ারার পক্ষে শুনানি করা আইনজীবী মো: সফিউল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, রাজিয়া আক্তার নামের এক শিশুকে অপহরনের মামলায় মনোয়ারা বেগমকে যাবত জীবন কারাদণ্ড দেন কক্সবাজারের আদালত।
কিন্তু আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকায় রায়ের বিরুদ্ধে আপিল করেতে পারেনি মোনোয়ারা। পরে মনোয়ারার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ফজলুর রহমান। আমি সে আবেদনের উপর শুনানি করার পর আদালত জামিন আদেশ দেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



