কক্সবাজার

নাফ নদী থেকে শিশুসহ ১১ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

মিয়ানমার থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের আশ্রয় কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা আশ্রয় কেন্দ্রে বসে আছেন, অনেক শিশু ও নারী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও সমুদ্র উপকূল থেকে ভাসমান অবস্থায় ১১ জন রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে ৩ জন, সাবরাং থেকে ২ জন, নোয়াখালীয়া পাড়া থেকে ১ জন ও শামলাপুরের বিভিন্ন সমুদ্র উপকূল থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে নাফ নদীর মোহনায় নৌকাডুবির ঘটনায় এসব মরদেহ ভেসে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, নাফ নদীর এসব পয়েন্টে লাশগুলো পড়ে রয়েছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। পরে টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ গুলো উদ্ধার করে।

মিয়ানমারে নতুন করে সহিংস পরিস্থিতি সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে ৭৬ জন রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে।

বিজিবি জানিয়েছে, টেকনাফ সীমান্তের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ২০৫২ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।

বিষয়:রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…