বিনোদন

নতুন মুখের খোঁজে টোকন ঠাকুর

টোকন ঠাকুর পর sunglasses ও পাগড়ি পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টোকন ঠাকুর একটি পাগড়ি পরিহিত ও sunglasses পরিহিত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

কবি ও নির্মাতা টোকন ঠাকুর নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র। শহীদুল জহিরের ‘কাঁটা’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করবেন তিনি।

২০১২-১৩ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটির নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি।

টোকন ঠাকুর জানিয়েছেন ‘কাঁটা’ সিনেমায় ১’শর  মতো চরিত্র রয়েছে। এসব চরিত্রে বেশিরভাগ নতুন মুখ দরকার বলে জানিয়েছেন টোকন ঠাকুর।

ফেসবুকে এক স্ট্যাটাসে এ নির্মাতা নতুন মুুখ নেওয়ার ঘোষণা দিয়ে লিখেছেন, ১৬ থেকে ১৮ বছর, ২২ থেকে ২৪ ও ২৫ থেকে ২৭ বছরের নারী মুখ প্রয়োজন। একই সঙ্গে ২০-২৩ বছর, ২৬ থেকে ২৮ ও ৩০ থেকে ৩৫ বছর বয়সের পুরুষ অভিনেতারও প্রয়োজন।

অডিশনে আগ্রহীদের ২২ সেপ্টেম্বরের মধ্যে ই-মেইলে (36bhootergoli@gmail.com) যোগাযোগের অনুরোধ করতে বলা হয়েছে।

টোকন ঠাকুর চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা নতুন মুখের পাশাপাশি সিনেমা-মঞ্চ ও টেলিভিশনের কিছু অভিজ্ঞ শিল্পীকেও নিব।’

অডিশনের পর বাছাই করা শিল্পীদের পনেরো দিনের গ্রুমিং সেশন শেষে অক্টোবরেই নির্মাণ কাজ শুরু করবেন তিনি।

বিষয়:টোকন ঠাকুর নতুন মুখ শহীদুল জহির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…