বিনোদন

নতুন বছরে চমক নিয়ে আসছেন সিয়াম

নতুন বছরে চমক নিয়ে আসছেন সিয়াম

চলতি বছরে ঢাকাই চলচ্চিত্রে একাই মাত করেছেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। ক্যারিয়ারে প্রথম ছবি ‘পোড়ামন ২’ দিয়েই আস্থা অর্জন করেছেন দর্শক মনে। শুধু তাই না, বছরের ব্যবসাসফল ছবির তালিকার শীর্ষে আছে ছবিটি। নতুন বছরেও আরো বড় চমক নিয়ে আসছেন সিয়াম।

চলতি বছরে ‘পোড়ামন ২’-এর পর তার অভিনীত ‘দহন’ ছবিটিও গ্রহণ করে দর্শক। ছবিটি মুক্তির চতুর্থ সপ্তাহ অর্ধশত প্রেক্ষাগৃহে চলছে। এবার নতুন বছরে আরো বড় চমক দেখানোর অপেক্ষায় সিয়াম।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও প্রখ্যাত নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘ফাগুন হাওয়ায়’-এর মধ্য ২০১৯ সালের শুরুতেই বড় পর্দায় আসছেন সিয়াম। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ছবিতে তার বিপরীতে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে।

শুধু তাই নয়, নতুন বছরে আরো কয়েকটি ছবিতে অভিনয় চূড়ান্ত করেছেন সিয়াম। বিশেষ করে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ নির্মাতা রায়হান রাফীর একটি ছবিতে অভিনয় চূড়ান্ত হয়েছে বলে শোনা যাচ্ছে। গুঞ্জন আছে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তারকা নির্মাতা দীপঙ্কর দীপনের একটি ছবিতেও দেখা যেতে পারে সিয়ামকে।

বিষয়:দহন পোড়ামন-২ সিয়াম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…