নওগাঁ-৪ আসনে নৌকার ইমাজউদ্দিনের হ্যাটট্রিক জয়

একাদশ জাতীয় নির্বাচনে নৌকার মাঝি হয়ে ইমাজউদ্দিন প্রামাণিক নওগাঁ-৪ আসন থেকে আবারো জয় পেয়েছেন। এ নিয়ে টানা তৃতীয়বার বিজয়ী হলেন তিনি।
বেসরকারিভাবে পাওয়া ফলাফলে জানা গেছে, ১ লাখ ৬৬ হাজার ৪৬২ ভোট পেয়েছেন ইমাজউদ্দিন প্রামাণিক।
তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছিলেন শামসুল আলম প্রামাণিক। তিনি পেয়েছেন ৪৯, ৯৭১ ভোট।
তবে ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক একঘণ্টা আগে শামসুল আলম প্রামাণিক নির্বাচন বর্জন করেন।
বিকেল ৩ টার দিকে তিনি সংবাদ সম্মেলন করে জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্র দখল করে নেওয়ায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছে। তাই তিনি নির্বাচন বর্জন করছেন।
এর আগে এই আসন থেকে ইমাজউদ্দিন প্রামাণিক ২০১৮ এবং ২০১৪ সালের নির্বাচনেও বিজয়ী হন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






