অন্যান্য

দেশের সকল সিঙ্গার আউটলেটে এইচপি পণ্য

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিঙ্গার ও এইচপি প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গার ও এইচপি এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বখ্যাত আইটি ব্র্যান্ড এইচপি’র বিভিন্ন পণ্য এখন থেকে সিঙ্গার বাংলাদেশের সকল আউটলেটে পাওয়া যাবে। সিঙ্গার বাংলাদেশ ও এইচপি ইনকর্পরেট এর মধ্যে একটি চুক্তি হয়েছে।

এইচপি’র বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব ইমরুল হোসাইন ভুঁইয়া ও সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম. এইচ. এম. ফাইরোজ এ চুক্তি সই করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ চুক্তির আওতায় শীঘ্রই দেশব্যাপী সিঙ্গার তাদের আউটলেটগুলোতে এইচপি-এর বিভিন্ন পণ্য বিক্রি শুরু করবে।

সিঙ্গার বাংলাদেশের হেড অফিসে এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এইচপি-র বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালাউদ্দিন মোহাম্মদ আদেল ও মার্কেটিং স্পেশালিষ্ট ফাহিমা আফরিন এষা এবং সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন, সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী ও প্রোডাক্ট ম্যানেজার জাহিদুল হাসান।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…