চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসময়ে তামিমের পাশে সালাউদ্দিন

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:২১ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে মোহাম্মদ সালাউদ্দিনের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। সেই ফর্ম হারিয়ে এ ওপেনার পার করছেন দুঃসময়। কক্ষপথে ফিরতে মরিয়া তামিম তাই ফিরে গেলেন পুরনো গুরুর কাছেই।

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামের নেটে দুপুর থেকে সন্ধ্যা অবধি জাতীয় দলের সাবেক সহকারী কোচ সালাউদ্দিনের অধীনে ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করেছেন তামিম। ছিলেন বিসিবির কোচ সোহেল ইসলামও।

অফস্পিনের সামনে ডিফেন্স, ড্রাইভ খেলেছেন তামিম। পেছন থেকে টেকনিক নিয়ে নানা পরামর্শ দিয়ে গেছেন সালাউদ্দিন। ধরে ধরে দেখিয়ে দিয়েছেন কোন বলটা কীভাবে খেলতে হবে। তামিম যেন ফিরে গিয়েছিলেন শৈশবে! শুরু থেকে শুরু বললেও ভুল হবে না। বিশেষ এই অনুশীলন সেশনে ডিফেন্স করা নিয়েই কাজ হয়েছে বেশি।

বিরতি কাটিয়ে জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরা তামিম খুবই ধীরলয়ে ব্যাট করলেও ইনিংস বড় করতে পারেননি। চট্টগ্রামের ওপেনার মিরপুরে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ৩০, দ্বিতীয় ইনিংসে করেন ৪৬ রান। দু’বারই আউট হন অফস্পিনার মাহমুদউল্লাহ রিয়াদের বলে। সে কারণেই হয়ত নেটে ডাকা হয়েছিল অফস্পিনারদের।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও হাসেনি তামিমের ব্যাট। হতাশায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুদিন নিজেকে দূরে সরিয়ে রাখা এ ওপেনার ঘরোয়া লিগেও ধুঁকছেন কিছুটা। ভারত সিরিজের আগে নিজেকে কক্ষপথে ফেরাতে তাই প্রিয় কোচ সালাউদ্দিনের শরণাপন্ন হয়েছেন দেশসেরা ব্যাটসম্যান।

সাকিব আল হাসানের ডাকে প্রিমিয়ার লিগের মাঝেই হায়দরাবাদ চলে গিয়েছিলেন সালাউদ্দিন। বিকেএসপির সাবেক ছাত্র যখন আইপিএলে সানরাইজার্সের সাইডবেঞ্চে তখন নেটে আলাদা করে কাজ করেছিলেন এ কোচ। যার ফল বিশ্বকাপে দেখা গিয়েছিল। সাকিবের ব্যাট হয়ে উঠেছিল রানের মেশিন! তেমন আশাতেই হয়ত সালাউদ্দিনের কাছে তামিমের ফেরা।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিম ইকবালমোহাম্মদ সালাউদ্দিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আসিফ নজরুল ‘মিথ্যা’ বলেছেন, অভিযোগ সালাহউদ্দিন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT