চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক-জার্মানি পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

জার্মানিতে তুর্কি প্রেসিডেন্টের সমর্থনে জনসভা করতে না দেয়ায় আঙ্কারায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। পাল্টা পদক্ষেপ হিসেবে এক জার্মান সাংবাদিককে আটক করার প্রতিবাদে বার্লিনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত তলব করা হয়।

আগামী ১৬ এপ্রিল তুরস্কে একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে প্রেসিডেন্ট এরদোগানের হাতে একচ্ছত্র ক্ষমতা তুলে দেয়া হবে কিনা সে ব্যাপারে জনগণ তাদের মতামত জানাবে। ওই গণভোটে এরদোগানের পক্ষে জার্মানিতে একটি জনসভা করার অনুমতি দিয়ে পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।

বৃহস্পতিবার জার্মান রাষ্ট্রদূতকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ব্যাপারে আঙ্কারার লিখিত অভিযোগ তুলে দেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী মেহমেত কেমাল বোজাই।

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্যাগেনাউ’র টাউন হলে প্রবাসী তুর্কি কমিউনিটির লোকজনের সমাবেশ করার কথা ছিল। ওই সমাবেশে তুর্কি বিচারমন্ত্রী বেকির বোজদাগ বক্তব্য রাখবেন বলেও অনুমতি দিয়েছিল জার্মানি।

কিন্তু গ্যাগেনাউ নগর কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানায়, টাউন হলে তুর্কি কমিউনিটির লোকজনের স্থান সংকুলান হবে না বলে এ বিষয়ে একটি তুর্কি সংগঠনের সঙ্গে এর আগে করা একটি চুক্তি প্রত্যাহার করে নিচ্ছেন তারা।

তুর্কি মন্ত্রী বোজদাগ এ ঘটনার নিন্দা জানিয়ে একে ‘কপটতা’র বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।

Reneta

তুর্কি সরকার বিরোধী খবর প্রকাশ করার দায়ে দেশটিতে জন্মগ্রহণকারী জার্মান সাংবাদিক ডেনিজ ইউজেল গত ১৪ ফেব্রুয়ারি থেকে ইস্তাম্বুলের একটি কারাগারে আটক রয়েছেন। তার আটকাদেশের প্রতিবাদে বুধবার জার্মানির একদল সংসদ সদস্য দেশটিতে তুরস্কের পক্ষে যেকোনো ধরনের সভা-সমাবেশ করার অনুমতি বাতিল করার জন্য চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

জার্মান সাংবাদিককে আটক করার প্রতিবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্লিনে নিযুক্তি তুর্কি রাষ্ট্রদূত হুসেইন আভনিকে তলব করে। জার্মান চ্যান্সেলর মার্কেল ওই আটককে ‘তিক্ত ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তুরস্ক-জার্মানি সম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বায়তুল মুকাররমে পাঁচটি ঈদ জামাত, প্রথম জামাত সকাল ৭টায়

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

মে ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ ঘণ্টায় ৫০ লাখ ভিউয়ের রেকর্ড: সড়ক নিরাপত্তা ওভিসিতে ব্যাপক সাড়া

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT