অদ্ভুতুড়ে

চার বছর ধরে কাঠের বাক্সে ৩ শিশু, বাবা-মা আটক

চার বছর ধরে কাঠের বাক্সে ৩ শিশু, বাবা-মা আটক

এখানে রাখা হতো তিন শিশুকে

চার বছর ধরে ৩ শিশু সন্তানকে পরিত্যক্ত কাঠের বাক্সে বসবাসে বাধ্য করার দায়ে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।  কাঠের বাক্সে রাখার পাশাপাশি তাদের পর্যাপ্ত খাবারও দেয়া হতো না বলে সান বার্নারদিনো শেরিফ বিভাগ জানিয়েছে।

শেরিফ দপ্তর জানায়, তাদের টহল দল যশুয়া ট্রি এলাকায় টহল দিচ্ছিল।  সেসময় তারা একটি কাঠের বাক্সের সামনে গিয়ে হোচট খায়।  তারা আবর্জ্যনার গাদায় রাখা পরিত্যক্ত ওই কাঠের বাক্সের মধ্যে ১১, ১৩ এবং ১৪ বছর বয়সী তিন শিশুকে দেখতে পায়।

এই তিন শিশুকে যেখানে রাখা হতো সেখানে পর্যাপ্ত পানি ও বিদ্যুৎ সুবিধাও ছিল না বলে শেরিফ বিভাগ জানিয়েছে।  এছাড়া তারা যখন শিশুদের উদ্ধার করে তখন সেখানে ৩০ থেকে ৪০টি বিড়াল ঘোরাঘুরি করছিল।

এ ঘটনার দায়ে ওই দম্পতিকে শিশু ও পারিবারিক সেবা বিভাগরে সহায়তায় কারাগারে নেয়া হয়।  ওই দম্পতি শিশু নির্যাতনের গুরুতর অপরাধ, মিথ্যা মামলা এবং নির্যাতন থেকে বাঁচতে আবেদন করেছে।

 

বিষয়:যুক্তরাষ্ট্র শিশু শিশু নির্যাতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…