চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়ে আকাশে ৯ ঘণ্টা স্থায়ী রংধনু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
অদ্ভুতুড়ে
A A

রংধনু সবার কাছেই খুব বিস্ময়কর বিষয়। তবে খুব কম সময়ের মধ্যে তা বিলীন হয়ে যায়। কিন্তু তাইওয়ানের আকাশে দীর্ঘ ৯ ঘণ্টা স্থায়ী ছিল রংধনু, যা তাইওয়ানবাসীকে মুগ্ধ করার পাশাপাশি সৃষ্টি করেছে নতুন বিশ্ব রেকর্ড। এখন শুধু গিনেস ওয়ার্ল্ডের স্বীকৃতির অপেক্ষা।

বিবিসি জানায়, গত সপ্তাহে  তাইপে পর্বতে চাইনিজ কালচার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই নতুন অভিজ্ঞতা অর্জন করেন। ৯ ঘন্টাব্যাপী ওই রংধনুর ছবি ও ভিডিও ধরে রাখেন তারা।

তাদের পর্যবেক্ষণ মতে, সকাল ৬টা ৫৭ মিনিটে সৃষ্ট রংধনু বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। অর্থাৎ এর স্থায়ীত্ব ৮ ঘণ্টা ৫৮ মিনিট ধারণ করেন তারা।

তারা নিশ্চিত করেন, এই রংধনু ১৯৯৪ সালের ১৪ মার্চ ইংল্যান্ডের ইয়র্কশায়ারে রেকর্ড করা রংধনুর স্থায়ীত্ব অতিক্রম করবে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, ইয়র্কশায়ারের ওই রংধনুর স্থায়ীত্ব ছিল ৬ ঘণ্টা।

গিনেস ওয়েবসাইটের মতে, রংধনু সচরাচর এক ঘণ্টার কম সময় স্থায়ী হয়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটেছে।

চাইনিজ কালচার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চও কুন-হসুয়ান বলেন, চার ঘণ্টা পর আমদের শিক্ষার্থীদের একীভূত করি। সেসময় খেয়াল করি সবাই ছবি তুলছে এবং আমাদের পাঠাচ্ছে।

Reneta

তিনি বলেন, ৬ ঘণ্টা পর যখন আমরা অতীতের রেকর্ড অতিক্রম করি দুপুরের খাবারের টেবিলে বসে থাকা আমার জন্য কষ্টকর ছিল। আমি খুব উত্তেজনা বোধ করছিলাম। রংধনু রেকর্ড করছি কিনা আমি তা নিশ্চিত হচ্ছিলাম। এরপর আরও অবিশ্বাস্য ঘটনা ঘটে। অতীত রেকর্ড ভাঙ্গার পরও এটি আরও তিন ঘণ্টা স্থায়ী হয়।

রংধনু রেকর্ডের জন্য তাদের পূর্বপ্রস্তুতিও ছিল বলে জানান এই অধ্যাপক। কারণ এর কয়েকনি আগেই সেখানে ৬ ঘণ্টা স্থায়ী আরেকটি রংধনু দেখা যায়।

তারা এখন গিনেস রেকর্ডসের কাছে আবেদনের জন্য সব নথি সংগ্রহ করছেন। এছাড়াও অধ্যাপক চও তাইপে পর্যটকদের টানতে এই ঘটনা প্রচারের জন্য পর্যটন বিভাগের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গিনেস বুক অব ওয়ার্ল্ডতাইওয়ানরংধনু
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT