জনপদ

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই সন্তানসহ নারী আটক

নারী ও দুই সন্তানসহ রোহিঙ্গা সন্দেহে আটক, টাঙ্গাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে নারী ও দুই সন্তানসহ একজনকে আটক করেছে পুলিশ, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই ছেলেসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া নারীর নাম ৪০ বছরের আয়েশা বেগম এবং তার ছেলে আরাফাত (৮) ও আকাশ (৪)।

তাদেরকে সনাক্তকরণের জন্য কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান তাদেরকে আটক কারার কথা জানান।

তিনি বলেন,  মঙ্গলবার বিকেলে ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকার স্থানীয় লোকজন দুই সন্তানসহ এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক কথা বলছে।

তারা প্রকৃত রোহিঙ্গা কিনা তা যাচাইয়ের জন্য তাদেরকে গাড়ি ভাড়া করে কক্সবাজারের উখিয়া থানার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

বিষয়:রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…