টরন্টো চলচ্চিত্র উৎসবে অস্কারের মহড়া!

প্রতিবাদী নারী একটি রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যানার দেখছেন, যেখানে লেখা রয়েছে ‘HOW COME, CHIEF WILLOUGHBY?’ ও ‘AND STILL NO ARRESTS’।. Channel i News – চ্যানেল আই নিউজ
কানাডার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এ বছর সেরা হয়েছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবিটি। অনেকটা ভৌতিক কমেডি ধাঁচের এ ছবিটি পরিচালনা করেছেন মার্টিন ম্যাকডোনা। এছাড়া প্রথম রানার আপ হয়েছে ‘আই, তনা’ ছবিটি।
এর মধ্য দিয়ে শেষ হল বিশ্বের অন্যতম মর্যাদাপুর্ণ এ চলচ্চিত্র উৎসব, যার শুরুটা হয়েছিল গত ৭ সেপ্টেম্বর।
মেয়ে হারানো এক মায়ের কাহিনী নিয়েই গড়ে উঠেছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’। ঘটনাচক্রে খুন হয়ে যায় তার মেয়ে। এরপর মা পুলিশকে বারবার তার মেয়ে হত্যার পুনরায় তদন্তের জন্য জোর করতে থাকে।
টরন্টো চলচ্চিত্র উৎসবকে বলা হয় অস্কারের একটা বড়সড় মহড়া। অতীতের বছরগুলোতে দেখা গেছে, এই উৎসবে জয়ী ছবিগুলো অস্কারেও বাজিমাত করেছে। উদাহরণ হিসেবে ‘স্লামডগ মিলিওনিয়ার’, ‘দ্য কিংস স্পিস অ্যান্ড টুয়েলভ ইয়ার এ স্লেভ’ কথাই ধরা যেতে পারে। এছাড়া গত বছরের সেরা ছবি ‘লা লা ল্যান্ড’ এবারের অস্কারেও সবচেয়ে বেশি ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছিল।
উৎসবের সবচেয়ে সম্মানিত ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে পুরষ্কার পেয়ে পরের বছরের অস্কার দৌড়ে অনেকখানিই এগিয়ে থাকলো এ ছবিটি।
এবার ছিল টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৪২তম আসর। ১১ দিন ধরে অন্তত সাড়ে চার লাখ সিনেমাপ্রেমী মানুষের ভিড় জমেছিল সেখানে। বিবিসি




