আন্তর্জাতিক

জাপানের স্কুলশিক্ষার্থী সবচেয়ে কমবয়সী পেশাদার গো খেলোয়ার

গো

জাপানের এক স্কুলশিক্ষার্থী বিশ্বের সবচেয়ে ছোট গো খেলোয়াড় হতে যাচ্ছেন। গো গেম হচ্ছে একটি বোর্ড গেম।

সুমিরে নাকামুরা যখন ১ এপ্রিল এই খেলার সবচেয়ে কমবয়সী পেশাদার পদমর্যাদায় পৌঁছাবেন তখন তার বয়স হবে ১০ বছর।

খুদে খেলোয়ার সুমিরে এই জটিল কৌশলের খেলা খেলতে শুরু করে ১০ বছর বয়সে এবং সাত বছর বয়সে জাতীয় টুর্নামেন্ট সম্পন্ন করে ফেলে সে।

এর আগে এই রেকর্ড ছিলো রিনা ফুজিসাওয়ার। ২০১০ সালে তিনি যখন পেশাদার খেলোয়াড় হন তখন তার বয়স ছিলো ১১ বছর।

ওসাকার এই স্কুলশিক্ষার্থী টোকিওতে এক প্রেস কনফারেন্সে বলেন, জিতলে আমার খুশি লাগে। জুনিয়র হাইস্কুলে যাওয়ার সময়ে আমি চাই আমার একটি পদবি থাক।

জাপান গো অ্যাসোসিয়েশন তাকে ছোট খেলোয়ার হিসেবে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেয় যেন সে আন্তর্জাতিক টুর্নামেন্টে চীনা ও কোরিয়ান খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।

তার বাবা সিনয়া নাকামুরাও একজন পেশাদার খেলোয়াড়, ১৯৯৮ সালে তিনিও জাতীয় পদবি অর্জন করেছিলেন।

ধারণা করা হয় কয়েক হাজার বছর আগে চীনে এই গো খেলার উৎপত্তি এবং ইস্ট এশিয়ান দেশগুলোতে এই খেলা বেশি খেলা হয়।

মূলত দুজন খেলোয়াড় খেলেন খেলাটি। যেখানে ১৯/১৯ গ্রিডে একজনের পর আরেকজনের সাদা ও কালো পাথরের চালে খেলাটি খেলা হয়। গ্রিডে পাথর দিয়ে অন্যজনের পাথর ঘিরে ফেলে বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারলেই খেলোয়াড় জিতে যায়।

এটা অনেকটা দাবা খেলার মতোই। তবে এখানে একজন খেলোয়াড় ২০০ বার চাল দিতে পারেন। ফলে কে জিততে যাচ্ছে সেটা অনুমান করা খুবই কঠিন। বড় বড় খেলোয়াড়রাও অনেক সময় সহজাত প্রবৃত্তির উপরই নির্ভর করে।

বিষয়:জাপান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…