চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেকে দেখতে প্রথমবার জেলে শাহরুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ন ২১, অক্টোবর ২০২১
বিনোদন
A A

গ্রেপ্তার হয়েছেন প্রায় ১৯ দিন, এরমধ্যে ১০ দিনের বেশি হয়ে যাচ্ছে মুম্বাইয়ের আর্থার রোডের জেলে বন্দি বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খান। ছেলের সাথে এতদিন সামনাসামনি দেখা করার সুযোগ মেলেনি শাহরুখ-গৌরী দম্পতির। অবশেষে বৃহস্পতিবার (২১ অক্টোবর) জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালো গাড়িতে করে মুম্বাইয়ের আর্থার রোড জেলে যান শাহরুখ। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল।

জানা যায়, জেলের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন শাহরুখ খান। দ্রুত ছেলের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে আসেন তিনি।

গত ৮ অক্টোবর থেকে জেলে বন্দি আরিয়ান। বুধবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের স্পেশাল আদালতে তার জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের এনডিপিএস আদালত।

বুধবার (২০ অক্টোবর) আরিয়ানের জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আদালতকে থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ নিযুক্ত আইনজীবী অমিত দেশাই। তিনি জানান, নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টে আবেদন জানানো হবে। তিনি আরও জানান, কোন যুক্তিতে আরিয়ান আজ জামিন পেলেন না, সে কথা আমাদের জানানো হয়নি।

এদিকে ইতোমধ্যেই নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে ছেলে জামিনের জন্য মুম্বাইয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন শাহরুখ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সেখানে আরিয়ানের জামিন আবেদনের শুনানি হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিয়ান খানউচ্চ আদালতজামিনশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT