স্পোর্টস

চ্যাম্পিয়ন ড্যান্সের সঙ্গে এলইডি স্ট্যাম্পসও থাকছে

চ্যাম্পিয়ন ড্যান্সের সঙ্গে এলইডি স্ট্যাম্পসও থাকছে

মাত্রই বিশ্বজয়ী ক্যারিবিয়দের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভোর তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘চ্যাম্পিয়ন ড্যান্স’ র‌্যাপ গানটিও থাকছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও আইপিএলের নবম আসরে আরও একটি আকর্ষণীয় সংযোজন হলো এলইডি লাইট স্ট্যাম্পস (স্পর্শেই আলো জ্বলে উঠা স্ট্যাম্প)। টুর্নামেন্ট চেয়ারম্যান রাজিব শুক্লা এমনটিই জানিয়েছেন।

নতুন দল গুজরাট লায়ন্সের হয়ে খেলবেন টি২০ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য  ব্র্যাভো। বিশ্বকাপের গ্যালারিকেও উন্মাতাল করা গানটি আবারও মঞ্চে দেখার জন্য উন্মুখ ভারতীয় ক্রিকেট দর্শকসহ সারাবিশ্ব।

মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য উদ্বোধনীতে চ্যাম্পিয়ন ড্যান্সের সাথে ব্র্যাভো নিজেই পারফর্ম করবেন বলে জানিয়ে আইপিএল চেয়ারম্যান শুক্লা সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, বিশেষ আকর্ষণের এই পারফম্যান্সে আরও কয়েকজন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার থাকতে পারেন।

এছাড়াও ২০১৪ সাল থেকে আইসিসি’র টি-২০ ও ৫০ ওভারের বিশ্বকাপে ব্যবহৃত হয়ে আসা এলইডি স্ট্যাম্পস প্রথমবারের মতো সম্ভ্রান্ত আসরটিতেও ব্যবহার হবে, জানান শুক্লা। 

    

আগামী ৮ এপ্রিল মুম্বাইয়ের ওয়ার্লির সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭ টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এর পরের দিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স-রাইজিং পুনে সুপারজায়ান্টস খেলবে  আসরের প্রথম ম্যাচ।

বিষয়:আইপিএলইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…