চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নের মতই শুরু মোস্তাফিজ-বিহীন হায়দরাবাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

আইপিএলের গত আসর যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই যেন শুরু হলো এবারের লড়াই। নবম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল মোস্তাফিজুর রহমানদের সানরাইজার্স হায়দরাবাদ। দশম আসরের উদ্বোধনী ম্যাচে সেই রয়্যালদের ৩৫ রানে হারিয়েই শুভ সূচনা করেছে সানরাইজার্সরা।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বুধবার রাতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সানরাইজার্সরা। জবাবে ২ বল হাতে রেখেই ১৭২ রানে গুটিয়ে যায় চ্যালেঞ্জার্সদের ইনিংস। ম্যাচ সেরা যুবরাজ সিং হায়দরাবাদের জার্সিতে ২৭ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন।

টস হেরে ব্যাট করতে নামে হায়দরাবাদ। দলীয় ১৯ রানেই ২ চার ও ১ ছয়ে ৮ বলে ১৪ রান করা ডেভিড ওয়ার্নারকে হারায় তারা। অধিনায়কের বিদায়ের পর ইনিংস মেরামতে হাত দেন শিখর ধাওয়ান ও ময়েজেস হেনরিক্স। গড়েন ৭৪ রানের জুটি।

ধাওয়ান ৩১ বলে ৪০ রানে ফিরলেও যুবরাজকে নিয়ে রানের চাকা সচল রাখেন হেনরিক্স। ৩৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৫২ রানে হেনরিক্স ফিরলে ঝড় অব্যাহত রাখেন যুবি।

হায়দরাবাদকে বড় সংগ্রহের পথে রাখতে যুবরাজের ২৭ বলে ৬২ রানের ইনিংসটি থেমেছে ৭ চার ও ৩ ছয়ের পর। শেষের দিকে দীপক হুদা ১২ বলে ১৬ এবং বেন কাটিং ৬ বলে সমান ১৬ রানে অপরাজিত থাকলে দুইশ পেরিয়ে যায় স্বাগতিকরা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিল চ্যালেঞ্জার্সদেরও। উদ্বোধনীতে ক্রিস গেইল ও মানদ্বীপ সিং যোগ করেন ৫২ রান। ২ চার ও ৩ ছয়ে ২১ বলে ৩২ রানে থামেন গেইল, তার আগেই মানদ্বীপ ফেরেন ১৬ বলে ২৪ রানে।

Reneta

সেখান থেকে টিম হেড ৩০, কেদার যাদব ৩১, অধিনায়ক শেন ওয়াটসন ২২ রানের চেষ্টা রাখলেও বাড়ন্ত রানের চাহিদার সঙ্গে পাল্লা দিতে পারেননি। শেষ দিকে দ্রুত উইকেট হারায় বেঙ্গালুরু।

অভিষেকে দারুণ করেছেন আফগান লেগস্পিনার রশিদ খান। ৪ ওভারে ৩৬ রানে ২ উইকেট তার। আশিষ নেহেরা ও ভুবনেশ্বর কুমারও নিয়েছেন ২টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT