স্পোর্টস

চিলির হারের কারণ সানচেজের প্রেমিকা!

ফুটবল খেলোয়াড় ও অভিনেত্রীর ছবি, বাংলাদেশের সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন থেকে ফুটবল ও বিনোদন বিষয়ক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে হারার পর তলানির দল বলিভিয়ার কাছে ১-০ গোলে হার। বিশ্বকাপ বাছাইয়ে সাউথ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের সাতে থাকা চিলি ২০১৮ বিশ্বকাপে খেলতে পারবে কিনা সেটাই এখন বিরাট প্রশ্ন। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছে চিলিবাসী। তাদের ক্ষোভের কেন্দ্রে আছেন এমন একজন যিনি কিনা মাঠে বসে ফুটবল পর্যন্ত দেখেন না!

চিলি সমর্থকদের সমস্ত ক্ষোভের নাম মায়তে রদ্রিগেজ। ভদ্রমহিলার পরিচয় তিনি দলটির সেরা তারকা অ্যালেক্সিস সানচেজের প্রেমিকা। দেশটির ফুটবল সমর্থকদের দাবি, এই সুন্দরী মডেলের বাহুতে আটকা পড়েই খেলা ভুলে সারাক্ষণ খাওয়া নিয়ে ব্যস্ত থাকছেন সানচেজ।

মাত্রাতিরিক্ত ভজনের ফলে নাকি অস্বাভাবিক মোটা হয়ে গেছেন আর্সেনাল ফরোয়ার্ড। যার প্রভাব পড়েছে খেলায়, গতি কমে গেছে সানচেজের, জিততে ভুলে গেছে টানা দুবার কোপা আমেরিকা জয়ী চিলি।

যা রটে তা কিছুটা ঘটেও যে বটে তার প্রমাণ চিলির অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাবেক কোচ হোসে সুলানতেয়ের বক্তব্য। তার দাবি, ‘ইদানীং অস্বাভাবিক হারে মোটা হয়ে যাচ্ছে সানচেজ।’

চিলির ফুটবল সমর্থকদের প্রাণের দাবি এখন একটাই, ‘প্রেমিকাকে ছাড়ো সানচেজ, আর আমাদের রাশিয়া বিশ্বকাপে নিয়ে যাও।’

এই স্লোগানকে সামনে রেখে নাকি ফেসবুকে একটি ইভেন্টও খুলেছে দেশটির ফুটবল ভক্তরা। সেই ইভেন্টে অংশ গ্রহণ করতে আগ্রহীদের সংখ্যা ছাড়িয়ে গেছে ৭০হাজারেরও বেশি।

বিষয়:চিলি বিশ্বকাপ বাছাই পর্ব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…