চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টা: চালক ও সহকারী গ্রেপ্তার

চালক ও সহকারী গ্রেপ্তার, চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টার ঘটনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রামে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসটির চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
এরা হলেন চালক টিপু এবং সহকারী জনি দাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
ভুক্তভোগী নারী শ্রমিকের অভিযোগ, গত ১৯ মে রাতে গার্মেন্টস থেকে বাসায় ফেরার পথে বাসে একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালায় চালক। চলন্ত বাস থেকে লাফ দিয়ে গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় ৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই শ্রমিক। জ্ঞান ফেরার পর মামলা করেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






