শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে ঔষধি গাছের প্রদর্শনী

বিশ্ববিদ্যালয়ে ঔষধি গাছের প্রদর্শনীতে শিক্ষার্থী ও দর্শনার্থীরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণ বিশ্ববিদ্যালয়ে ঔষধি গাছের প্রদর্শনীতে শিক্ষার্থী ও দর্শনার্থীরা অংশগ্রহণ করছেন, বিভিন্ন ঔষধি গাছের তথ্য দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের আয়োজনে রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২১০ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো ঔষধি গাছের প্রদর্শনী।

ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মেসবাহ উদ্দিন আহমেদ এই প্রদর্শনীর উদ্বোধন করেন, এসময় সঙ্গে ছিলেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. গোলাম মোহাম্মদ, পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ডঃ মেসবাহ উস সালেহিন।

এসময় ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষার্থীদের প্রদর্শিত ঔষধি গাছ এবং গাছের ঔষধি গুণাগুণ  সম্পর্কে  জানতে প্রদর্শনী ঘুরে দেখেন।

প্রদর্শনীর তত্ত্বাবধানে থাকা ফার্মেসি বিভাগের শিক্ষক মোঃ মনির হোসেন জানান, ‘ওষুধের অন্যতম উৎস গাছ। আমাদের দেশে নানা প্রজাতির উদ্ভিদ রয়েছে এর মধ্যে রয়েছে সাড়ে পাঁচশ’ ঔষধি উদ্ভিদ প্রজাতি বা ভেষজ। কিন্তু আমরা সব গাছের নাম জানিনা। এ কর্মশালার মাধ্যমে আমারা নানা প্রজাতির ভেষজ উদ্ভিদের নাম জানতে পারছি। শিক্ষার্থীরা তাদের চারপাশে থাকা ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানতে পারছে’।

বিষয়:ঔষধি গাছগণবিশ্ববিদ্যালয়প্রদর্শনীসাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…