বাংলাদেশ

গণধর্ষণের ঘটনায় সংসদীয় কমিটিতে একজনের গ্রেফতার নিয়ে আলোচনা

গণধর্ষণের ঘটনায় সংসদীয় কমিটিতে একজনের গ্রেফতার নিয়ে আলোচনা

রাজধানীতে মাইক্রোবাসে তুলে নিয়ে এক গারো তরুণীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।

কমিটির সভাপতি টিপু মুন্সি বলেছেন, বৈঠকে তিনি গণমাধ্যমের বরাতে একজনের গ্রেফতারের বিষয়টি তুলে ধরলে পুলিশ তা ‘এগ্রি করেছে’।

তবে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

বৈঠকে গারো তরুণী ধর্ষণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। পহেলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনার বিষয়ে পুলিশকে সর্তকভাবে কথা বলার পরামর্শ দিয়ে দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার আহবান জানায় কমিটি।

নারী লাঞ্ছনার ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যে মিল নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সী।

গারো তরুণী ধর্ষণের ঘটনায় তিনি বলেন, পুলিশকে দ্রুত অ্যাকশন নিতে বলা হয়েছে। গণমাধ্যমে খবর এসেছে একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি এটা বৈঠকে তুলেছিলাম। তারা (পুলিশ) এগ্রি করেছে।

বিষয়:গারো তরুণীনারী লাঞ্ছনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…