কুষ্টিয়া

কুঠিবাড়ি থেকে রবীন্দ্রনাথের তলোয়ার চুরির ঘটনায় একজন গ্রেফতার

রবীন্দ্রনাথের তলোয়ার চুরির ঘটনায় কুঠিবাড়ি থেকে একজন গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

কুঠিবাড়ির সামনে গাছের ছায়ায় বসে একজন ব্যক্তি, ঐতিহাসিক ভবনটি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের তলোয়ার চুরির মামলায় সন্দেহভাজন প্রধান আসামি আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে কুমারখালী থানা পুলিশ শিলাইদহ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তবে চুরি যাওয়া তলোয়ার উদ্ধার করতে পারেনি পুলিশ।

কুমারখালী থানার ওসি আব্দুল খালেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন মান্নানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, তলোয়ার খোয়া যাওয়ার পর থেকে সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মান্নানকে গ্রেফতারের অভিযান চালানো হয়। কিন্তু মামলার পর থেকেই পলাতক থাকে মান্নান।

গত বছরের ৩০ মার্চ রাতে কুঠিবাড়ির দ্বিতীয় তলা থেকে চুরি হয় রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত দু’টি তলোয়ার। ঘটনার ৫দিন পর কুঠিবাড়িতে দায়িত্বরত কাস্টোডিয়ান মোখলেছুর রহমান বাদি হয়ে কুমারখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…