বাংলাদেশ

কঠোর নিরাপত্তায় ২০১৯ সালকে বরণ

কঠোর নিরাপত্তায় ২০১৯ সালকে বরণ

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বর্ণিল আলোর উৎসবে ইংরেজি নতুন বছর ২০১৯-কে বরণ করেছে রাজধানীবাসী। আতশবাজি আর ফানুসের রঙিন আলোয় উদ্ভাসিত ছিলো প্রিয় নগরী।

আনন্দ উৎসবের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষকে বরণ করে নেয় নগরবাসী। আতশবাজি আর ফানুসে ছেয়ে যায় রাতের আকাশ।

নতুন বছরকে বরণ করতে পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই উঠেন বাড়ির ছাদে। আবার অনেকেই পাড়ার সড়কে।

টিএসসিতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নাশকতার কোন হুমকি না থাকলেও থার্টি ফার্স্ট নাইট উদযাপনে রাজধানীজুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

চেকপোস্ট বসিয়ে ডগ স্কোয়াড দিয়ে যানবাহনে চালানো হয় তল্লাশি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কূটনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ন্ত্রণ করা হয় যানবাহন চলাচল।

নববর্ষ উপলক্ষে রাজধানীর পাঁচতারা হোটেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয় বর্ণিল সাজে।

বিষয়:২০১৯ নতুন বছর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…