অন্যান্য

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ শাহীন নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। শুক্রবার রাতে উখিয়া সদর উত্তর স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত শাহীন উখিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন জানান, শাহীন রাতে বাড়ি ফেরার সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে হামলা চালায়।

ওই সময় ছুরিকাঘাতে রক্তাক্ত শাহীনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে পড়ে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এদিকে চিহ্নিত হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাসেদ। অন্যথায় কঠোর ছাত্র আন্দোলনের হুমকিও দেন তারা।

বিষয়:কক্সবাজার খুন ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…