বিনোদন

একাই দোল খাচ্ছে ছোট নবাব তৈমুর

তৌমুর আলী খান

তৌমুর আলী খান

রাজ্যের সব কৌতুহল নিয়ে দোল খেতে খেতেই ক্যামেরার দিকে তাকাচ্ছিল ছোট নবাব তৈমুর আলী খান। আজকাল নাকি ব্যালকনির দোলনায় একাই দুলতে খুবই পছন্দ করে তৈমুর।

আর তাই তার খুব সাধারণ দোলনায় দোলার ছবিও অসাধারণ হয়ে ধরা দেয় আলোকচিত্রীর গোপন ক্যামেরায়। ছবিতে তৈমুরকে তার ব্যালকনিতে দোলনায় দোল খেতে দেখা গেছে।

ওই ছবিতে দেখা যায়, বেশ ভাবুক চোখে বাইরের দৃশ্য দেখছে সে। বিশেষ করে যখন বৃষ্টি নামে তখন এটা তার প্রিয় খেলা। তবে দিনের বেশ কিছুটা সময় এখন মা-কে ছাড়াই কাটাতে হচ্ছে তৈমুরকে।

ছোট নবাব জন্মের পর থেকেই বলিউডে কারিনা কাপুর কিংবা সাইফ আলী খানকে নিয়ে যতটা আলোচনা হয়, তার চেয়ে বেশি আলোচনা হয় তৈমুর আলী খানকে নিয়ে।  তুলতুলে গাল, নীল চোখ আর আদুরে চেহারা দিয়ে তৈমুর এরই মধ্যে সবার মন জয় করে নিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:কারিনা কাপুর তৈমুর আলী খান সাইফ আলী খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…