স্পোর্টস

উইকেট নিয়ে ‘কানামাছি’

ক্রিকেটাররা উইকেটের পাশে বসে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটাররা উইকেটের পাশে বসে প্রস্তুতি নিচ্ছেন, মাঠে প্রস্তুতি কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম টেস্টে মিরপুরের কোন উইকেট ব্যবহার করা হবে, তা নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) কম যায় না; অজিদের সঙ্গে এক প্রকার ‘কানামাছি’ খেলছেন কর্তারা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রথম টেস্টের উইকেট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। স্টিভেন স্মিথ এবং নাথান লায়নের বরাত দিয়ে বলা হয়েছে, শেরে-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কোন উইকেট ব্যবহার করা হবে তা জানার চেষ্টা করেও কোনও কূল কিনারা উদ্ধার করতে পারেননি তারা।

অস্ট্রেলিয়া এই সপ্তায়ই প্রথম মাঠের মূল অংশে অনুশীলন শুরু করেছে।

অস্ট্রেলিয়া দূতাবাসের এক অনুষ্ঠানে  বৃহস্পতিবার লায়নের সঙ্গে দেখা হয়েছিল বাংলাদেশের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের। সেখানে লায়ন হাথুরুর কাছে উইকেট সম্পর্কে জানতে চান।  কানামাছির এক পর্ব সেখানে সেরে ফেলেন টাইগার কোচ। সটান জানিয়ে দেন, এ বিষয়ে তার কিছু জানা নেই!

‘চন্ডির কাছে উইকেট সম্পর্কে গতরাতে জানতে চেয়েছিলাম। কিন্তু তিনি কিছু বলতে রাজি হননি। বিষয়টা আমার কাছে মজারই মনে হচ্ছে। যাই হোক না কেন, আমাদের মানিয়ে নিতে হবে।’ বলেন লায়ন।

শুক্রবার সংবাদ সম্মেলনেও লায়ন উইকেট নিয়ে কথা বলেন, ‘পেস বোলারদের চেয়ে স্পিন বোলারদের জন্যই উইকেট বেশি সহায়ক হবে বলে মনে হচ্ছে।’

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…