সমাজকথন

ঈদের ছুটি ৩ দিনের বদলে ৫ দিন করলে মানুষের কষ্ট কমবে

ঈদের ছুটি ৩ দিনের বদলে ৫ দিন করলে মানুষের কষ্ট কমবে

ঈদ মানে আনন্দ হলেও গত কয়েক বছরে ঈদে রাস্তায় যানজট, সড়ক দুর্ঘটনা, পরিবহন সংকটসহ ঘরে ফেরা মানুষকে পোহাতে হয় মহাদুর্ভোগ। তারপর সরকারী ছুটি কম থাকলে যাওয়া এবং ঈদ পরবর্তী সময় বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে করতে হয় মহাযুদ্ধ। ঈদের ছুটির বাড়িয়ে মানুষের জনদুর্ভোগ হ্রাসে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন সাংবাদিক শরিফুল হাসান।

তিনি তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন :

২ সেপ্টেম্বর শনিবার ঈদুল আযহা। তার মানে স্বাভাবিক নিয়মে ১ সেপ্টম্বর শুক্রবার থেকে ৩ সেপ্টেম্বর রোববার পর্যন্ত সরকারি ছুটি। শুক্র-শনি বাদ দিলে ঈদের ছুটি হচ্ছে শুধু রোববার। তারপরও যদি আমি ১ থেকে ৩ তারিখ পর্যন্ত তিনদিন ঈদের ছুটি ধরি, তাহলে এই বর্ষায় এই ভাঙাচোরা রাস্তায় তিনদিনের মধ্যে পরিবার নিয়ে বাড়ি গিয়ে আবার কর্মস্থলে আসা রীতিমত একটা মহাযুদ্ধ। মহাদুর্ভোগ। গত কয়েক বছর ধরে আমি বারবার সরকারকে বলছি সমস্যার সমাধানে ঈদের আগে বা পরে আরও তিনটা দিন ছুটি বাড়িয়ে দিন। বছরে মাত্র দুটো ঈদ। লাখো কোটি মানুষকে এই ঈদে বাড়ি যেতে কষ্ট করতে হয়। ছুটিটা বাড়িয়ে দিলে রাস্তায় চাপ কম পড়বে। মানুষেরও কষ্ট কমবে। সবচেয়ে ভালো হয় তিনদিনের বদলে স্থায়ভা‌বে ঈদের ছুটিটা পাঁচদিন করলে। আশা করছি সরকার বিষয়টা বিবেচনা করবে।Bangladesh news portal Channel i Online coverage on Eid holiday extension. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:ঈদের ছুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…