চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদিবাসী কোটা ৫ শতাংশ রাখতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
শিক্ষা
A A

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিসহ সকল নিয়োগে ৫ শতাংশ আদিবাসী কোটা বহাল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ।

বৃহস্পতিবার বিকালে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশটি বিকাল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে সেটি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সমাবেশে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হলাচন্দ্র ত্রিপুরা বলেন, ‘বাংলাদেশে আদিবাসীরা এখনও অনগ্রসর। সংবিধানে তাদের জন্য ৫ শতাংশ কোটার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু এখন সেই কোটা বাতিল করার সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। কিন্তু তা এখনও করা হয়নি। আমরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে বলছি, তিনি যে বিশেষ ব্যবস্থার কথা বলেছেন, সেটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়৷’

আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুমিতা রবিদাস বলেন, ‘মন্ত্রীপরিষদ সচিব বলেছেন যে এখন নাকি বাংলাদেশে অনগ্রসর কোনো জনগোষ্ঠী নেই৷ তিনি আদিবাসীদের কথা বিবেচনা না করে ঢালাওভাবে এই কথা বলেছেন। আমরা তার এই কথার তীব্র নিন্দা জানাই। আদিবাসীদের এখনও এমন কোনো অবস্থান তৈরি হয়নি যাতে তাদের কোটার বাইরে রাখা যায়৷ আদিবাসীরা এখনও অনগ্রসর। তাদের জন্য এখনও কোটা দরকার। আমরা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাই, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার যেন লঙ্ঘিত না হয়।’

এই দাবির সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথাও বলেছেন৷ কিন্তু তা এখনও বাস্তবায়ন করা হচ্ছে না৷ আমরা অনগ্রসর সব জনগোষ্ঠীর অধিকার অক্ষুণ্ণ রাখার দাবি জানাই৷’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদিবাসী কোটাকোটা সংস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বায়তুল মুকাররমে পাঁচটি ঈদ জামাত, প্রথম জামাত সকাল ৭টায়

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

মে ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ ঘণ্টায় ৫০ লাখ ভিউয়ের রেকর্ড: সড়ক নিরাপত্তা ওভিসিতে ব্যাপক সাড়া

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT