রাজনীতি

আগামী নির্বাচনে আরও বেশি নারী প্রার্থীর আশায় মহিলা আওয়ামী লীগ

মহিলা আওয়ামী লীগ-নির্বাচনে নারী প্রার্থী

মাহমুদা বেগম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে আরও বেশি নারী প্রার্থী আশা করছে মহিলা আওয়ামী লীগ। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য মনে করে, গ্রহণযোগ্যতা থাকলে আওয়ামী লীগ নারী-পুরুষ ভেদাভেদ না করেই মনোনয়ন দেয় ও দেবে।

১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে যাত্রার পর থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা নারী। বর্তমান জাতীয় সংসদে এ তালিকায় যুক্ত হয়েছেন স্পিকার।

বাংলাদেশে নির্বাচিত নারী এমপি এখন ২২ জন। এছাড়া সংরক্ষিত নারী আসন ৫০টি, যা আরও ২৫ বছর বহাল রাখতে সংবিধান সংশোধন করা হয়েছে।

নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম বলছেন, আগামীতে গুণগত আরও পরিবর্তন ঘটবে।

মহিলা আওয়ামী লীগ-নির্বাচনে নারী প্রার্থী
সাফিয়া খাতুন

বর্তমানে পুরুষদের চেয়ে নারী ভোটার বেশি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নারীরা বড় ভূমিকা পালন করবেন বলে মনে করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মহিলা আওয়ামী লীগ দেশের প্রতিটি জেলা উপজেলায় কাজ করছে বলেও তারা জানিয়েছেন।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচনমহিলা আওয়ামী লীগসেমি লিড
প্রতিবেদক

ওবায়দুল রশিদ

সাংবাদিক, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…