বাংলাদেশ

আইভী রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী

আইভী রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইভী রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের সদস্য ও সমর্থকদের স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী আইভী রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি। এরপর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট আইভী রহমান মারা যান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা আইভী রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন

বাদ আসর আইভী কনকর্ড টাওয়ারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করছে।

বিষয়:২১ আগস্ট আইভী রহমান গ্রেনেড হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…