কৃষি

উত্তরাঞ্চলে অস্তিত্ব সংকটে দেশিয় প্রজাতির মাছ

মাছ

উত্তরাঞ্চলে অস্তিত্ব সংকটে পড়েছে দেশিয় প্রজাতির মাছ। নদী-নালা, খাল-বিল শুকিয়ে ইতোমধ্যে ৫৪ প্রজাতি ঝুঁকির মধ্যে, আর প্রায় বিলুপ্তির পথে ১২ প্রজাতির মাছ। এ অবস্থায় দেশিয় মাছ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ।

একসময় দেশিয় প্রজাতি মাছের বেশির ভাগই উত্তরাঞ্চলের নদী-নালা, খাল-বিলে পাওয়া যেতো। উৎপাদিত এসব মাছ এ অঞ্চলের আমিষের অভাব পূরণ করে সরবরাহ হতো অন্য অঞ্চলে। বর্তমানে উত্তরাঞ্চলের নদী-নালা, খাল-বিল, জলাশয়, ডোবা-পুকুর ভরাট হয়ে যাচ্ছে।

মৎস্য বিভাগ বলছে, দেশিয় দুশ’ ৬০ প্রজাতির মাছের মধ্যে ৫৪টি প্রজাতিই রয়েছে ঝুঁকিতে। বিলুপ্ত হবার পথে ১২ প্রজাতির মাছ। দেশিয় মাছ হারিয়ে যাওয়ার কারণ হিসেবে পানির স্বল্পতা, মাছের নিরাপদ আবাস না থাকা, প্রজনন ক্ষেত্র সংকুচিত হওয়া, জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারসহ নানা সমস্যা চিহ্নিত করেছে মৎস বিভাগ।

তবে প্রাকৃতিক উৎসের মাছ কমে গেলেও বিদেশি হাইব্রিড প্রজাতির মাছের উৎপাদন পাল্লা দিয়ে বেড়েছে বহুগুণ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:উত্তরাঞ্চল মাছ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…