বাংলাদেশ

অসুস্থতা জয় করে সমাবেশে সাজেদা চৌধুরী

অসুস্থতা জয় করে সমাবেশে সাজেদা চৌধুরী

দীর্ঘ দিন থেকে কিডনী সমস্যস্যায় ভুগতে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এবং সংসদ উপ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেছেন। এর আগে দীর্ঘ ৪ থেকে ৫ মাসের মতো জনসম্মুখে আসতে দেখা যায়নি আওযামী লীগের প্রবীণ এই নেতাকে।

সৈয়দা সাজেদা চৌধুরী বক্তৃতা শুরুর আগে ভাষণ দিচ্ছিলেন আওয়ামী লীগের আরে প্রেসিডিয়াম মেম্বার আমীর হোসেন আমু। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উঠে গিয়ে সমাবেশের সঞ্চালক হাছান মাহমুদকে সাজেদা চৌধুরীর চেয়ারের সামনেই মাইক্রোফোন দেওয়ার জন্য বলেন।

এরপর তিনি প্রধানমন্ত্রীর পাশে বসেই বক্তৃতা করেন। তিনি বলেন: শেখ মুজিবুর রহমানকে আমি দেখেছি, তার বক্তৃতায় এমন  শক্তি ছিলো যে ওই বক্তৃতাই তাকে নেতা বানিয়ে দিলো। তার সাহস এমন ছিলো যে মানুষ তার পেছন ছুটতে শুরু করলো।  তিনি বলেছিলেন, এখানে যারাই আসে তারাই আমাদের শোষণ  করে। এজন্য আমাদের স্বাধীন হতে হবে। তিনিই প্রথম এ সাহসী স্বপ্নটি দেখতে পেরেছিলেন এবং মানুষের ছড়িয়ে দিতে সমর্থ হয়েছিলেন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কথা স্মরণ করেন সাজেদা চৌধুরী। তিনি বলেন: তিনি সব সময় বঙ্গবন্ধুকে পরামর্শ দিতেন, এটা করো-ওটা করো না।  কিন্তু কখনও নেতৃত্বে আসেননি।

তার নেতৃত্বে এতোটা শক্তি ছিলো কোন শক্তি কখনও দমিয়ে রাখতে পারেনি। ১৪ বছর জেল খেটেছেন। তাও স্বাধীনতার স্বপ্ন থেকে সরে আনেনি। আজ আমরা যে স্বাধীনতা আমরা উপভোগ করছি তা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ফসল।

বিষয়:৭ মার্চের সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…