চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
প্রবাস সংবাদ
A A
সৌদি আরব-সড়ক দুর্ঘটনা-বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৮ জন। বাংলাদেশ সময় শনিবার সকালে সৌদির জিজান প্রদেশের শামতা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত দু’তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

সৌদিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সৌদি সেনাবাহিনীর একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জিজানের আল-ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতা কর্মীদের বহনকারী একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই গাড়ি উল্টে গিয়ে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৯ জন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। হতাহতরা জিজান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সামস্তা শহরে কাজ করতে যাচ্ছিলেন।সৌদি আরব-সড়ক দুর্ঘটনা-বাংলাদেশি নিহত

নিহতদের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। তারা হলেন- নরসিংদী সদরের করিমপুর ইউনিয়নের বাউশালি গ্রামের আমীর হুসাইন, সিরাজগঞ্জের দুলাল, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের আমিন মিয়া (৩২) ও কালিহাতি উপজেলার কস্তুরিপাড়া এলাকার শফিকুল ইসলাম (৩৫), নারায়ণগঞ্জের মতিউর রহমান, নরসিংদীর ইদন এবং কিশোরগঞ্জের জসিম।সৌদি আরব-সড়ক দুর্ঘটনা-বাংলাদেশি নিহত

শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দূতাবাস বন্ধ থাকায় নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে সৌদিতে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, নিহতদের সবাই বাংলাদেশি। তাদের মরদেহ জিজানের একটি মর্গে রাখা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সড়ক দুর্ঘটনাসৌদি আরবসৌদি আরব-বাংলাদেশি নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT