চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বন্ধ হচ্ছে প্রবাসীদের খুচরা ব্যবসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৭
প্রবাস সংবাদ
A A
প্রবাসী

প্রবাসীদের খুচরা ব্যবসা বন্ধ হচ্ছে সৌদিতে

সৌদি আরবে ভিনদেশীদের মুদি দোকান ও মিষ্টান্নের দোকান সহ অন্যান্য ভোগ্যপণ্যের ব্যবসা করার সুযোগ আর থাকছে না। প্রবাসীদের এসব ব্যবসা বন্ধের খসড়া প্রস্তুত করছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয় (এমএলএসডি)।

এখন থেকে এসব দোকান শতভাগ সৌদি নাগরিকদের মালিকানায় পরিচালিত হবে বলে মন্ত্রনালয়ের সূত্রের বরাত দিয়ে দৈনিক আল-মদিনা সংবাদ প্রকাশ করেছে। সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে চলতি বছরেই নতুন করে ২০ হাজার সৌদি নাগরিকের কাজের সুযোগ তৈরি হবে।

এছাড়া খাদ্য এবং কোমল পানীয় বহনকারী ভ্যানগুলোও সৌদি নাগরিকদের জন্য নির্দিষ্ট করার কথা ভাবছে মন্ত্রনালয়। এর ফলে আরও ৬ হাজার মানুষের কাজের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে।

মূলত সৌদি নাগরিকদের কাজের সুযোগ বৃদ্ধিতে সৌদি সরকার এসব সিদ্ধান্তসহ নতুন আরও বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি গেজেট জানিয়েছে, সম্প্রতি দেশটির শূরা পরিষদ ছোট ছোট দোকান বন্ধ করে বড় দোকান খোলার ছাড়পত্র দিতে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয় এবং পৌর ও গ্রামীণ বিষয়ক মন্ত্রনালয়কে জানিয়েছে। এর ফলে সৌদি নারী-পুরুষদের একটি বড় অংশের কাজের সুযোগ হবে বলে শূরা পরিষদ উল্লেখ করে। এসব কর্মকান্ড দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মক্ষেত্র বৃদ্ধি করবে বলে তারা মনে করে।

সূত্র জানিয়েছে- মন্ত্রনালয় ইতোমধ্যে মোবাইল মেরামত, রক্ষণাবেক্ষণ এবং বিক্রির ক্ষেত্র সৌদি নাগরিকদের জন্য বাধ্যতামূলক করে ৮ হাজারের বেশি নারী-পুরুষের কাজের সুযোগ করে দিয়েছে। এছাড়া গাড়ি ভাড়া দেয়া অফিসসমূহে কাজ নির্দিষ্টকরণ করে পাঁচ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে মন্ত্রনালয়ের আশাবাদ।

Reneta

অন্যদিকে মন্ত্রনালয় হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের জন্য সাড়ে সাত হাজার সৌদি চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া ২০২০ সালের মধ্যে ৯৩ হাজারের বেশি সৌদি নাগরিকের কাজের সুযোগ হবে বলে জানা গেছে।

সৌদি সরকার গত বছর সরকারি পর্যায়ে এক লাখ ৪২ হাজার এবয় বেসরকারি পর্যায়ে এক লাখ ৪২ হাজার ভিসা অনুমোদন দেয়। এছাড়া গৃহকর্মী নিয়োগের জন্য দেয়া হয় প্রায় এক লাখ ১৭ হাজার ভিসা।

সরকারি পরিসংখ্যান মতে, প্রায় সাড়ে ১৮ হাজার প্রতিষ্ঠান এবং সংস্থা মজুরি সুরক্ষা কার্যক্রম বাস্তাবয়ন করেছে। এদের মধ্যে কেবল ৪১ শতাংশ প্রতিষ্ঠান এবং সংস্থা তা বাস্তাবয়নে প্রতিজ্ঞাবদ্ধ ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসীসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউল আহসান মানবতাবিরোধী মামলায় পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে চার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, ইরানের হরমুজ বন্ধের দাবী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার বাস টার্মিনাল বাইরে সরাতে সামনে ৭ বড় চ্যালেঞ্জ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাবা দিবস আজ

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT