চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইজারল্যান্ডে ‘রংবাজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৭
বিনোদন
A A
সুইজারল্যান্ডে চলছে ঈদের ছবি ‘রংবাজ’র শুটিং

সুইজারল্যান্ডে পাহাড়ি এলাকায় ‘রংবাজ’ ছবির শুটিং

ঈদুল ফিতরে ‘রংবাজ’ ছবিটি মুক্তি দেওয়া হবে— এমন ঘোষণা অনেক আগেই দেওয়া হয়েছে। কিন্তু ঈদ আসতে সপ্তাহ দুই বাকি থাকলেও এ ছবির শুটিং এখনো চলছে। ছবির গল্পের শুটিং শেষ, এখন চলছে গানের শুটিং। তিনটি গানের শুটিংয়ের জন্য এই ছবির ইউনিট এখন আছে সুইজারল্যান্ডে। প্রথম গানের শুটিং চলছে সুইজারল্যান্ডের বরফঘেরা পর্বত এলাকায়। জানা গেছে, এখানে ‘আমি চাই ছুতে চাই’ গানের নৃত্য পরিচালনা করছেন ভারতের অরবিন্দ। গানটি তৈরি করেছেন স্যাভি। ছবির এই গানের সঙ্গে অভিনয় করছেন শাকিব খান ও বুবলী।

যৌথ প্রযোজনার এ ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান রূপরঙ চলচ্চিত্রের কর্ণধার মোজাম্মেল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ছবির তিনটি গান ছাড়া বাকি সব দৃশ্যের শুটিং শেষ। সম্পাদনা ও ডাবিংয়ের কাজও প্রায় শেষ। সুইজারল্যান্ডে এখন গানের শুটিং চলছে। সেখানে একটি গানের কাজ হবে। অন্য দুটি গানের শুটিং হবে ইতালি ও ভারতের কলকাতায়। গানগুলোর কাজ হবে ১৮ জুন পর্যন্ত।’

তিনি আরও বলেন, ‘গানের শুটিং শেষ হলে খুব দ্রুত ছবির পোস্ট প্রডাকশনের কাজ শেষ করে সেন্সরে জমা দেওয়া হবে। এই ঈদেই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’

ছবিতে শাকিব খান, বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, নূতন, সাদেক বাচ্চু, অমিত হাসান, শিবা সানু, লিয়ানা লিয়া প্রমুখ। ছবিটি ভারত থেকে প্রযোজনা করছে ভেঙ্কটেশ ফিল্মস।

ছবিটির পরিচালক হিসেবে বেশির ভাগ কাজ করেছেন শামীম আহমেদ রনি। পরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নিয়ম ভঙ্গ করার অভিযোগে তার সদস্যপদ বাতিল করা হয়। এরপর প্রযোজনা প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ছবির বাকি কাজ শেষ করা করার দায়িত্ব পান পরিচালক আবদুল মান্নান গাজীপুরী।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রংবাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ মঞ্চ মাতাবেন বিশ্বসেরা তারকারা, কারা থাকছেন?

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহ্যের ১০ জুন: লুইস দে কামোয়েন্স ও পর্তুগিজ আত্মপরিচয়ের দিন

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বেলফাস্টে ছুরি হামলার পর অভিবাসনবিরোধী বিক্ষোভ

জুন ১০, ২০২৬

‘আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি’

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT